উন্নয়নের ছিটেফোঁটাও নেই, নামেই প্রথম শ্রেণীর পৌরসভা
প্রথম শ্রেণীর পৌরসভার তকমা থাকলেও বাস্তবে নাগরিক সুবিধার দিক থেকে চরম অবহেলা ও উন্নয়নবঞ্চনার শিকার মাগুরা পৌরসভা। বছরের পর বছর কর ও ভ্যাট আদায় করা হলেও সেই অনুপাতে উন্নয়নের কোনো দৃশ্যমান প্রতিফলন নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভাঙাচোরা সড়ক, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, অন্ধকারে ডুবে থাকা গুরুত্বপূর্ণ সড়ক এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনায় ক্ষোভে ফুঁসছে পৌরবাসী।