মাদক কারবারিকে বাঁশে ঝুলিয়ে থানায় সোপর্দ করলেন গ্রামবাসী
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৮০পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই যুবক হলেন জাজিরা উপজেলার আড়াচন্ডি গ্রামের মুজিবর দারগার ছেলে অপু দারগা এবং একই গ্রামের মোসলেম দারগার ছেলে সাজু দারগা।