উখিয়ায় রোহিঙ্গা সশস্ত্র কমান্ডারসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার এক কমান্ডারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়।