মানবপাচারকারী চক্রের আস্তানা থেকে রোহিঙ্গা নারীসহ উদ্ধার ১৩
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের একটি ‘গোপন আস্তানা’য় অভিযান চালিয়ে রোহিঙ্গা নারীসহ ১৩ জনকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বুধবার (১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।