সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতন এবং সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন মন্দিরে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমোর্চা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।