ভিসা বন্ড কাদের লাগবে না জানাল যুক্তরাষ্ট্রের দূতাবাস
বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা বুধবার (২১ জানুয়ারি) থেকে ব্যবসা ও পর্যটনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২ দশমিক ৩১ টাকা হিসাবে)। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়।