ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে। রোববার (৩১ মে) তারা এ তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাসের ঘোষণায় বলা হয়েছে, অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করা হবে।
দূতাবাস জানায়, এই ঘোষণা ১ জুন থেকে কার্যকর হবে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সব অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে।
এ ছাড়া আবেদনকারীদের অভিবাসী ভিসার বিভিন্ন শ্রেণি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ‘ডিরেক্টরি অব ভিসা ক্যাটাগরিজ’ দেখার পরামর্শ দিয়েছে দূতাবাস।