যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে
যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসার শর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে চালু করা হয়েছে ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম। বাংলাদেশিদের জন্যও মার্কিন ভিসা বন্ড (ভিসায় জামানত) গত ২১ জানুয়ারি কার্যকর হয়েছে। এ তালিকায় মোট ৩৮টি দেশকে যুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে একটি নির্দিষ্ট অংকের অর্থ জামানত (বন্ড) হিসেবে জমা দিতে হয়। ভিসার শর্ত যথাযথভাবে পালন করলে পরে সেই অর্থ ফেরত পাওয়া যায়। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ।