ব্যাট হাতে ১৫৮, বল হাতে তাণ্ডব বাংলাদেশের
ব্যাটিংটা মন মতো হয়নি, তবে বল হাতে ছিল দুর্দান্ত দাপট। মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮৯ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মালয়েশিয়াকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে সহজেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।