মাহেন্দ্র-মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলছাত্র নিহত
বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর এলাকায় মাহেন্দ্রর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ তানজিম ইসলাম রাজ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বাগেরহাট-ফকিরহাট আঞ্চলিক সড়কে সদর উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।