ইউরোপসেরা পিএসজিকে নাকানিচুবানি খাওয়াল অখ্যাত এক ক্লাব
নতুন মৌসুমের প্রস্তুতিতে বড় ধাক্কা খেল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে স্প্যানিশ ছোট ক্লাব মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। লা লিগা থেকে অবনমন হওয়া মায়োর্কার বিপক্ষে এমন হার ফুটবল অঙ্গনে চমক তৈরি করেছে।