নতুন মা-বাবার জন্য সুখবর, সন্তান নিলেই মিলবে বেতনসহ লম্বা ছুটি
জন্মহার কমে যাওয়ার প্রবণতা মোকাবিলায় নতুন মা ও বাবার জন্য বেতনসহ দীর্ঘ ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। ২০২৪ সালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এ সংক্রান্ত একটি বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছিলেন। সরকারের আশা, এই উদ্যোগ জনসংখ্যা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।