জামায়াত জোটের বিক্ষোভ মিছিল ঘোষণা
ঢাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিবাদ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটের পরের বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রোববার দুপুরে বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন।