কুমিল্লায় নির্বাচনী মিছিলে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুড়িচং উপজেলায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
নিহত মো. মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা ও মৃত শাহাদাত মিয়ার ছেলে। তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরাও গভীর শোক প্রকাশ করেছেন।
মনির হোসেন জানান, এদিন বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ মমিন। মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।