ডায়াবেটিস থাকলে পহেলা বৈশাখে মিষ্টি খাওয়া যাবে?
আনন্দ, উত্তেজনা, প্রিয়জনের সান্নিধ্য আর টেবিলভর্তি নানা খাবার—বাঙালির উৎসব মানেই এই চেনা ছবি। তার ওপর যদি পহেলা বৈশাখ হয়, উৎসবের আমেজ যেন আরও বেড়ে যায়। বাঙালি সাজ, ঐতিহ্যবাহী খাবার, আর মিষ্টির বাহার—হালখাতা হোক বা বাড়িতে অতিথি আপ্যায়ন, মিষ্টিমুখ যেন অবধারিত। আর সেখান থেকেই শুরু হতে পারে বিপত্তি। লোভ সামলাতে না পারলেই সমস্যা, বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এমন দিনগুলো বেশ চ্যালেঞ্জের।