যে যায় লঙ্কায় সেই হয় রাবণ: গোলাম পরওয়ার
সরকার গণভোটের রায় নিয়ে যেমন প্রতারণা করছে, তেমনি উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য করছে। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমতকে দাবিয়ে রাখার অপচেষ্টাও চালাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এমন মন্তব্য করেছেন। শনিবার (৮ মে) সকাল সাড়ে ৮ টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন।