নিভৃত পল্লী থেকে ইডেন গার্ডেন, ‘কাটার কিং’র উত্থান যেভাবে
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক ধ্রুবতারার নাম মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই নিজের বিষাক্ত কাটারে বিশ্বজুড়ে ব্যাটারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন তিনি। কেবল জাতীয় দল নয়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর আইপিএলেও তিনি এখন বাংলাদেশের সবথেকে সফল প্রতিনিধি। কিন্তু এই সাফল্যের নেপথ্যে মিশে আছে এক ভাইয়ের ত্যাগ আর এক কিশোরের অদম্য জেদের গল্প।