হামাস বন্দিদের মৃত্যুদণ্ডের আইন পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নতুন একটি বিতর্কিত আইন পাস করেছে, যার মাধ্যমে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় জড়িত অভিযোগে আটক ফিলিস্তিনিদের জন্য বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হবে। এই আইনের আওতায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগও রাখা হয়েছে। আইনটি সোমবার বিপুল সমর্থনে পাস হয়। ১২০ সদস্যের নেসেটে পক্ষে ভোট পড়ে ৯৩টি, বিপক্ষে কেউ ভোট দেননি।