‘মানসিক চাপে থাকায় ঘুমের ওষুধ খেয়েছিলেন মেঘমল্লার’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ করা হয়েছে এমন খবর। তবে নির্ভরযোগ্য কোনো সূত্রে এখন পর্যন্ত এর সত্যতা পাওয়া যায়নি।