হাদিকে গুলি করা মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্ত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে তার পরিচয় তুলে ধরা হয়।