মোতালিব প্লাজায় অভিযান, ৪০ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৪
রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৪০ লাখ জাল টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।