মধ্যরাতে মোমবাতি প্রজ্বলন করে ৭ মার্চ স্মরণ, ভিডিও ভাইরাল
শরীয়তপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করেছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শহরের কোনো একটি স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।