হঠাৎ সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসককে স্ট্যান্ড রিলিজের নির্দেশ
সাতক্ষীরার বিভিন্ন সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে ছুটি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং দায়িত্বে অবহেলার দায়ে দুই চিকিৎসক ও এক নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্তের (সাসপেন্ড) নির্দেশ দিয়েছেন মন্ত্রী।