টেক্সাসে বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃতের সংখ্যা বেড়েই চলছে: মৃত ৭৮, নিখোঁজ ৪১
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে, নিখোঁজ রয়েছেন ৪১ জন। কয়েকদিনের টানা মৌসুমি ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে গুয়াদালুপে নদী সংলগ্ন অঞ্চল। শুক্রবার রাত থেকে পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দুর্যোগ।