৪ মাস পর বিমানের ম্যানচেস্টার ফ্লাইট ফের চালু
চার মাস বন্ধ থাকার পর রোববার (৫ জুলাই) ঢাকা-সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের উত্তরাঞ্চালে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই বিমান যোগাযোগ আবার চালু হলো।