বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা
বিজয়ের মাস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী চলছে যাত্রাপালা প্রদর্শনী। শিল্পকলা একাডেমিতে গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে যাত্রাপালা মঞ্চস্থ হচ্ছে।