শনিবার, ২০ জুন ২০২৬
| ৬ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একটি রূপরেখা নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে শুক্রবার শীর্ষ সহযোগীদের সঙ্গে বৈঠক করেছেন, তবে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সেটি শেষ হয়েছে। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যা সাধারণত বড় ধরনের সংকট মোকাবেলায় ব্যবহৃত হয়।
বিতর্কের কেন্দ্রে থাকতেই পছন্দ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও বিতর্কের কেন্দ্রে এলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণ প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত এক সপ্তাহেই তিনি অন্তত ২৮টি ভুল, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য প্রকাশ্যে বলেছেন। অর্থনীতি থেকে শুরু করে নির্বাচন, অভিবাসন, ইরান যুদ্ধ—প্রায় সব বড় ইস্যুতেই ট্রাম্পের বক্তব্যের সঙ্গে বাস্তব তথ্যের বড় ফারাক পাওয়া গেছে। এই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, ট্রাম্প কি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন, নাকি এটি এখন তার রাজনৈতিক কৌশলের অংশ হয়ে গেছে?
হোয়াইট হাউসে এক রাষ্ট্রীয় নৈশভোজে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘এইচএমএস ট্রাম্প’ নামের একটি সাবমেরিনের ঘণ্টা উপহার দিয়েছেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরের যুদ্ধে অংশ নেওয়া একটি সাবমেরিনের টাওয়ারের ঘণ্টা। রাজা বলেন, এই উপহার দুই দেশের ‘উজ্জ্বল ভবিষ্যতের’ প্রতীক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ককে ‘পৃথিবীর অন্য যেকোনো বন্ধুত্বের চেয়ে আলাদা’ বলে উল্লেখ করেন।