বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রায় দুই মাস আগে বিয়ে করেন ব্যবসায়ী বাদল মিয়া (৩৫)। রমজানের প্রথম দিন শ্বশুরবাড়ি থেকে তাদের পরিবারের জন্য পাঠানো হয় ইফতারসামগ্রী। এগুলোর কিছু অংশ নিয়ে মোটরসাইকেলে বড় বোনের বাড়িতে দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।