জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৬
কুষ্টিয়ার কুমারখালীতে মাত্র ৬ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের খালপাড়া এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।