মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন লেভানডস্কি!
চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন পোল্যান্ড তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানডস্কি। কিছুদিন ধরেই এমন গুঞ্জনে সরব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া নেটওয়ার্ক ইএসপিএনের বিশ্লেষক জানুশ মিখালিক জানিয়েছেন, বার্সা স্ট্রাইকারকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মেজর সকার লিগের ক্লাব শিকাগো ফায়ার।