এবার রাউল কাস্ত্রোকে অভিযুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় তিন দশক পুরনো একটি বিতর্কিত বিমান ভূপাতিতের ঘটনাকে কেন্দ্র করে এই পদক্ষেপ নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিষয়টি সামনে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ওয়াশিংটন ও হাভানার মধ্যে।