দিল্লির ‘রাজনৈতিক জুয়া’: ঢাকার ডেরায় কি তবে ঝানু রাজনীতিক আরিফ খান?
দিল্লির সাউথ ব্লকের অলিন্দে এখন একটাই গুঞ্জন, ঢাকার পরবর্তী ভারতীয় হাইকমিশনার কে হচ্ছেন? বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামের ব্রাসেলসে পাঠানোর জোরালো সম্ভাবনার মাঝে তার উত্তরসূরি হিসেবে যার নাম সবচাইতে বেশি আলোচিত হচ্ছে, তিনি কোনো পেশাদার আমলা বা কূটনীতিক নন; বরং ভারতের রাজনীতির এক মহীরুহ, আরিফ মোহাম্মদ খান। যদি এই জল্পনা সত্যি হয়, তবে এটি কেবল বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত হবে।