নতুন দায়িত্বে তামিমকে অভিনন্দন জানালেন ভারতের ক্রিকেট কর্মকর্তা
বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের পর নতুন নেতৃত্বে শুরু হলো আরেক অধ্যায়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড বিলুপ্ত হওয়ার পর দেশের ক্রিকেটের হাল ধরেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পরপরই দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকেও আসছে শুভেচ্ছা বার্তা।