গত বছরের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করে বলেছেন, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে। তিনি বলেন, সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে। সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।