ইসিকে ফলাফল না দিয়েই বাসায় চলে গেলেন ৩ ডিসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে একযোগে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল একের পর এক নির্বাচন কমিশনে (ইসি) এলেও গণভোটের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এখনো অনেক আসনের গণভোটের ফলাফল ইসিকে রিটার্নিং কর্মকর্তারা (ডিসি) দেয়নি বলেই জানিয়েছেন ইসির কর্মকর্তারা।