সিটি তারকা দিয়াজের বাসায় চোরের হানা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচ চলাকালীন মাঠের উত্তেজনার বাইরে ম্যানচেস্টার সিটির পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াজের ব্যক্তিগত জীবনে নেমে এসেছে বড় ধাক্কা। বুধবার (২৮ জানুয়ারি) রাতে সিটি-গালাতাসারের ম্যাচ চলার সময় ইংল্যান্ডের চেশায়ারে অবস্থিত দিয়াজের বাসভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।