শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
| ৪ বৈশাখ ১৪৩৩
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১-এ আগামী ৭ এপ্রিল জ্বালানি লোডিং শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় সাড়ে ২৫ হাজার ৫৯২ কোটি টাকা বাড়ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থা সফলভাবে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) অপারেশন টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে এখনও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি। উৎপাদনের সময়সীমা আবারও পিছিয়ে ২০২৫ সালের শেষ প্রান্তিকে নেওয়া হয়েছে। ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি প্রকল্পের বিলম্ব জাতীয় শক্তি খাতে চাপ সৃষ্টি করছে।