পেশাদারিত্ব রক্ষার মূল দায়িত্ব সাংবাদিকদের নিজেদেরই: রেজওয়ানা হাসান
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাদারিত্ব রক্ষার মূল দায়িত্ব সাংবাদিকদের নিজেদেরই। ধমকা-ধমকি বা হুমকি দিয়ে কিছু অর্জন করা যায় না, কারণ পেশাদারিত্বের সঙ্গে হুমকি ও ধমকা-ধমকির কোনো সম্পর্ক নেই।