বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
| ১২ ভাদ্র ১৪৩৩
রাজধানীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারক, প্রসিকিউশন টিম এবং আসামিপক্ষের আইনজীবীরা। শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত ওই স্থাপনা পরিদর্শন করেন তারা।
রাজধানীর চকবাজার মডেল থানা এলাকায় একটি পলিথিন কারখানা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত একটি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৫ জুলাই) র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে শনিবার রাত ১১টার দিকে লালবাগ কেল্লার মোড় এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল হোসাইন ওরফে ‘বডি সোহেল’কে (৩৬) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ গ্রেপ্তার করেছে। র্যাব-৬-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (২১ জুন) এ তথ্য জানানো হয়েছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, ‘সবকিছু স্বাভাবিক। আমরা এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু দেখছি না। স্বাভাবিকতাই সবার প্রত্যাশিত। তবুও নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব কার্যক্রম ও ব্যবস্থা রয়েছে।’
জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসা শীর্ষ সন্ত্রাসীদের ওপর কঠোর গোয়েন্দা নজরদারি বসানো হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
নড়াইলে তেল না পেয়ে পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলী মোল্যাকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে রোববার (২৯ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনে জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরা ঝুঁকিতে থাকবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
র্যাব ও ডিজিএফআইয়ের বিরুদ্ধে গুম-খুনের মতো অপরাধের অভিযোগ তুলে সংস্থা দুটির বিলুপ্তি চেয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ডিজিএফআইয়ের হাতে গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দেওয়া এক জবানবন্দিতে তিনি এ দাবি করেন।