পলিথিন কারখানায় মিলল পুলিশের লুণ্ঠিত অস্ত্র
রাজধানীর চকবাজার মডেল থানা এলাকায় একটি পলিথিন কারখানা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত একটি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৫ জুলাই) র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে শনিবার রাত ১১টার দিকে লালবাগ কেল্লার মোড় এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।