বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহ দেখাল আরও ১ ইউরোপীয় দেশ
আগামী জুনের ফিফা উইন্ডোতে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলবে হামজা চৌধুরী ও শমিত সোমরা। আগামী ৫ জুন ফিফা টায়ার-১ পর্যায়ের প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ।