চালুর আগেই লুটপাটের কবলে নড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্স
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বহুল প্রত্যাশিত ৫০ শয্যার আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সটি চালুর আগেই ভয়াবহ লুটপাটের কবলে পড়ে কার্যত পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে। প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা বিশিষ্ট এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে অচল ও অরক্ষিত থাকায় একের পর এক চুরির ঘটনায় এ পর্যন্ত প্রায় অর্ধকোটি টাকার সরকারি সম্পদ খোয়া গেছে। এতে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্থানীয়দের মাঝে।