শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। প্রাথমিক তদন্তে শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (৩ মে) ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।