শাবনূরের অসম্পূর্ণ ‘রঙ্গনা’ ইউটিউবে
নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সময়ের পরিক্রমায় অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন অনেক আগেই। এর মধ্যে কয়েকবারই সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন নায়িকা। এরপর তিনি গেল বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে সত্যিই ফিরেছিলেন লাইট-ক্যামেরার সামনে।