১২ জন শিক্ষার্থীর জন্য ১২ জন শিক্ষক, তবুও পাস করেনি কেউ
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কুড়িগ্রামের চারটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে রাজারহাট উপজেলার তালতলা উচ্চবিদ্যালয়ে ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও উত্তীর্ণ হয়নি। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ শিক্ষক রয়েছেন ১২ জন।