সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সাইকেল ও ট্রলির সংঘর্ষে রমজান নামের তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার উত্তর ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান উপজেলার কনেশ্বর ইউনিয়নের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। সে স্থানীয় নিউনেস ইসলামি একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।