আদালতে শিল্পা শেঠি
ব্যক্তিগত ভোগান্তির সমাধান খুঁজতে সম্প্রতি আদালতে গেলেন বলিউড অভিনেত্রী শিল্পী শেঠি। জানা গেছে, ভার্চুয়ালি নানাভাবে তাকে হয়রানি করা হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে বিকৃত ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। বিনা অনুমতিতে শিল্পার চেহারা, কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি নকল করে অসংখ্য ছবি, বই ও ভিডিও তৈরি করা হয়েছে। এগুলো আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।