ব্যক্তিগত ভোগান্তির সমাধান খুঁজতে সম্প্রতি আদালতে গেলেন বলিউড অভিনেত্রী শিল্পী শেঠি।
জানা গেছে, ভার্চুয়ালি নানাভাবে তাকে হয়রানি করা হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে বিকৃত ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। বিনা অনুমতিতে শিল্পার চেহারা, কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি নকল করে অসংখ্য ছবি, বই ও ভিডিও তৈরি করা হয়েছে। এগুলো আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
এসব কারণে শিল্পা শেঠি দারুণভাবে বিব্রতবোধ করছেন। এই কর্মকাণ্ডগুলো থামিয়ে দেওয়া এবং প্রতিকারের জন্য মুম্বাই হাইকোর্টের দারস্থ শিল্পা।
কোর্ট বিষয়টিকে আমলে নিয়ে এটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক’ বলে মন্তব্য করেন। এরইমধ্যে হাইকোর্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে শিল্পাকে নিয়ে তৈরি নেতিবাচক কনটেন্টগুলো মুছে ফেলার নির্দেশ দিয়েছেন।
মুম্বাই হাইকোর্টের এই পদক্ষেপে কিছুটা স্বস্তিবোধ করছেন শিল্পা শেঠি। এখন দেখার বিষয়, তাকে নিয়ে এই নেতিবাচক কর্মকাণ্ড কতটুকু নিয়ন্ত্রণে আসে।