শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৭২) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ভোটাল মুন্সী বাড়ির বাসিন্দা ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। গত রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল এলাকায় এ ঘটনা ঘটে।