শিয়ালের কামড়ে প্রাণ গেল নারীর
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাটখোলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাহেরা বেগম ওই গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী।